👁 430 Views

ধোবাউড়ায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ঋণ কর্মসূচির চেক বিতরণ

ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় বাংলাদেশ ব্যাংকের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ঋণ কর্মসূচি-২০২৬-এর আওতায় ঋণগ্রহীতার মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ধোবাউড়া কর্মসংস্থান ব্যাংক শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন। কর্মসংস্থান ব্যাংক ধোবাউড়া শাখার ব্যবস্থাপক মোঃ মাসুদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ঋণগ্রহীতাদের হাতে চেক তুলে দেওয়া হয়।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।