👁 348 Views

বিরল পৌর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বিরল পৌর বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ লিয়াকত আলী।
অন্যান্যদের মধ্যে বিরল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও বৃহত্তর বিজোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুনুর রশিদ রাজু, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক বেনজির আলী বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সফিকুল ইসলাম আলম, সাবেক ছাত্রনেতা সাখাওয়াত হোসেন, মাহবুবসহ অন্যান্য নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *