👁 131 Views

চৌদ্দগ্রামে কোরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে অপসারণের জন্য বস্তা ও ব্লিচিং ফাউডার বিতরণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ::   কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আমিরুল আলম খাঁনের পক্ষ থেকে কোরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে অপসারণের জন্য হাজারের বেশি বস্তা ও ব্লিচিং ফাউডার বিতরণ করা হয়েছে। বুধবার আলকরা ইউনিয়ন নাগরিক সমাজের আয়োজনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জহিরুল আলম খাঁন ও ফারুক খাঁন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নেতৃবৃন্দ বলেন, আলকরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে যারা কোরবানি করবেন, তারা পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে বস্তা ও দূর্গন্ধমুক্ত রাখতে ব্লিচিং ফাউডার দেয়া হয়েছে। ইউনিয়নবাসীর সেবায় এই ব্যতিক্রর্মী উদ্যোগ গ্রহণ করেছেন সাংবাদিক আমিরুল আলম খাঁন। কোরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে বা মাটিতে পুঁতে রাখতে সকলের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।
আমিরুল আলম খাঁন মুঠোফোনে বলেন, ‘একটি আধুনিক ও উন্নত আলকরা ইউনিয়ন গড়তে বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছি। মানুষের সেবা করাই হবে আমার উদ্দেশ্য। ইতোপূর্বে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে পুরো ইউনিয়নের গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করেছি। ভবিষ্যতেও যেন জনসেবা অব্যাহত রাখতে পারি সেজন্য চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে রয়েছে। আমি যদি নির্বাচিত হই, শতভাগ স্বাক্ষরতার হার বাড়াবো। বেকার যুবক-যুবতির কর্মসংস্থানের জন্য পরিষদের তত্বাবধানে স্কিল ডেভেলপমেন্ট করা হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *