👁 502 Views

ময়মনসিংহে নিক লাইফস্টাইলের নতুন শোরুম উদ্বোধন, থাকছে নানা অফার

সালমান সাদিক শাওন, ময়মনসিংহ : ময়মনসিংহে যাত্রা শুরু করেছে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘নিক লাইফস্টাইল’। শহরের নতুন বাজার ট্রাফিক মোড় সংলগ্ন ২২, কালিশঙ্কর গুহ রোডে বাংলাদেশ কৃষি ব্যাংকের নিচে চালু হয়েছে প্রতিষ্ঠানটির চতুর্থ আউটলেট।

নতুন শোরুমের উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য তিন দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এ সময় সব পণ্যে দেওয়া হচ্ছে ফ্ল্যাট ২০ শতাংশ ছাড়। এ ছাড়া ১ হাজার ৯৯০ টাকা বা তার বেশি কেনাকাটায় থাকছে স্ক্র্যাচ কার্ড, যার মাধ্যমে ২৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে।

৪ হাজার ৪৯০ টাকা বা তার বেশি কেনাকাটায় উপহার হিসেবে দেওয়া হচ্ছে ট্রাভেল ব্যাগ। পাশাপাশি উদ্বোধনের পর প্রথম ১০ দিনের ক্রেতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজন বিজয়ী নির্বাচন করা হবে। বিজয়ীরা যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকার ফ্রি শপিং সুবিধা পাবেন।

এ ছাড়া ৪ হাজার ৪৯৯ টাকা বা তার বেশি কেনাকাটায় গ্রাহকদের সদস্যপদ দেওয়া হচ্ছে। সদস্যরা নিক লাইফস্টাইলের সব আউটলেটে আজীবন ১২ শতাংশ ছাড়ে কেনাকাটা করতে পারবেন।

প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাহাবউদ্দিন সিহাব বলেন, মানসম্মত পণ্য সাশ্রয়ী দামে গ্রাহকদের হাতে তুলে দেওয়াই নিক লাইফস্টাইলের মূল লক্ষ্য। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় পণ্যের গুণগত মান বজায় রেখে তুলনামূলক কম দামে পণ্য সরবরাহের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমে নৈতিকতা বজায় রাখার পাশাপাশি গ্রাহকদের পছন্দ, রুচি ও পরামর্শকে গুরুত্ব দেওয়া হয়।

তিনি বলেন, ময়মনসিংহের অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতায় মান ও দামের সমন্বয়ের মাধ্যমে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চান তারা। এ লক্ষ্যে পণ্যের গুণগত মান বজায় রাখার পাশাপাশি দামও গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে।

গ্রাহকসেবার বিষয়ে সাহাবউদ্দিন সিহাব জানান, নিক লাইফস্টাইলের অন্যতম বিশেষত্ব পণ্য বিনিময় ও বিক্রয়-পরবর্তী সেবা। কেনাকাটার পর কোনো পণ্য পরিবর্তনের প্রয়োজন হলে গ্রাহককে ১৫ দিন সময় দেওয়া হবে। এ ছাড়া পণ্য ব্যবহারের এক মাসের মধ্যে প্রতিষ্ঠানের নিজস্ব ত্রুটির কারণে নষ্ট হলে এর দায়ভার প্রতিষ্ঠানটি নেবে। সে ক্ষেত্রে তিন থেকে চার কর্মদিবসের মধ্যে সমস্যার সমাধান, পণ্য বিনিময় অথবা নতুন পণ্য দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, ময়মনসিংহবাসীকে নতুন শোরুমটি পরিদর্শন করে পণ্যের মান ও দাম যাচাই করার আহ্বান জানানো হচ্ছে। গ্রাহকদের গঠনমূলক পরামর্শও সাদরে গ্রহণ করা হবে। মান ও দামের সমন্বয় গ্রাহকদের ভালো লাগলে তারা নিক লাইফস্টাইল থেকে কেনাকাটা করবেন বলে প্রত্যাশা করেন তিনি।

নতুন এই আউটলেটের মাধ্যমে ময়মনসিংহের ফ্যাশনপ্রেমীদের কাছে মানসম্মত পোশাক ও ফ্যাশন পণ্য তুলনামূলক সাশ্রয়ী দামে পৌঁছে দেওয়ার প্রত্যাশা করছে নিক লাইফস্টাইল কর্তৃপক্ষ।