
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরলে প্রয়াত স্কুল শিক্ষক প্রকাশের পরিবারের পাশে দাড়ালো বিএনপি নেতৃবৃন্দ।
শনিবার বিকেলে শোকাহত পরিবারটিকে শান্তনা প্রদান করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর পক্ষ হতে বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন। এসময় বিরল উপজেলা বিএনপির সহ-সভাপতি সাদেক আলী, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম রেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ০৫ নং ইউনিয়ন বিএনপির সভাপতি আকতারুজ্জামান বাদল, ০৫ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রবি, ইউপি সদস্য রাফিউল ইসলাম জুয়েল, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এক্য ফ্রন্ট বিরল উপজেলা শাখার আহ্বায়ক দিনেশ চন্দ্র, উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, পৌর স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন, শাহিনুর ইসলামসহ বিএনপি ও অংসংগঠসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২২ জুলাই ২০২৬ তারিখ সকালে বাড়ীর পাশে লিচু বাগানে মুমুর্ষু অবস্থায় প্রতিবেশিরা উদ্ধার করে প্রথমে বিরল উপজপলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ্যাম্বুলেন্সযোগে নেয়ার পথে প্রকাশ চন্দ্র রায় মৃত্যুর কোলে ঢলে পরে। এরপর বিভিন্নজন প্রকাশের নিকট পাওনাদার হিসেবে বাড়ীতে গিয়ে পাওনা টাকার জন্য পরিবারের সদস্যদের চাপ ও হুমকী প্রদান করে। বিষয়টি অবহিত হওয়ার পর বিএনপি নেতৃবৃন্দ পরিবারটির পাশে দাড়ায় এবং ওাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যাক্ত করে।