👁 492 Views

যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত

ইয়ানূর রহমান : ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে একটি ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেক পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনটি বেনাপোলের  দিকে আসার সময় যশোরের কৃষ্ণবাটি এলাকায় একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *