👁 126 Views

দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ১৬ জন গ্রেফতার।।

স্টাফ রিপোর্টারঃ
বগুড়া, ৪ আগস্ট ২০২৬: বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, গ্রেফতারি পরোয়ানা এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মাদক মামলায় গ্রেফতার হয়েছেন দুইজন। তারা হলেন— পাঁচখুপি গ্রামের মোঃ মোহন আকন্দ (৩০)। তার কাছ থেকে ১৬ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া পশ্চিম সুখানগাড়ী গ্রামের মোঃ ফিরোজ আহম্মেদ (৪৯)-এর কাছ থেকে ২৫ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— মোঃ আমিনুর রহমান (২৬), মোঃ বুলু মৃধা (৩২), আরিফুল ওরফে আরিফ, মোঃ মহিদুল ইসলাম, মোঃ নাজিম উদ্দিন ওরফে হিরু (২৬), চানু মিয়া (৪৮), মোঃ মাজহারুল ইসলাম মাছুদ, মোঃ আব্দুল কাদের (তার বিরুদ্ধে দুটি জিআর ওয়ারেন্ট ছিল), মোঃ মিন্টু মিয়া (৩১), মোঃ সোহেল, মোঃ মিলন প্রামানিক (৪০) এবং মোঃ রুবেল হোসাইন।

এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মোঃ মোমিনুল ইসলাম (২৮)-কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে দুপচাঁচিয়া সিও অফিস কাঁচাবাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুপচাঁচিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *