👁 222 Views

নাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ পালিত

মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। ‘রপ্তানিমুখী প্রাণীসম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এই প্রাণীসম্পদ সপ্তাহ চলবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় পবিত্র আল কুরআন থেকে তেলায়ত করনে উপজেলা জামে মসজিদের প্রেস ইমাম মাসুদুর রহমান ,উপজেলা বি আর ডি পি কর্মকর্তা হারুন আর রশিদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্যদেন প্রাণীসম্পদ খাতের কার্যক্রম তুলে ধরে, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আহম্মেদ ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইয়াকুব আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুলহোদা এবং নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ। এ ছাড়া প্রাণীসম্পদের ক্ষেত্রে ওষুধের প্রয়োগ বিষয়ে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী। এসময় আরো উপস্থিত ছিলেন নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পল্লীবিদ্যুৎ সমেতির নাচোল জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যনেজার গোলাম শারুয়ার মুর্শেদ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। শেষে সমাপনী বক্তব্য দেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার। র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের কর্মী ও স্থানীয় খামারিরা অংশ নেন।