
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ তাড়িত হয়ে মো.লাল মিয়া (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মংগলবার ৩ নভেম্বর দুপুরের দিকে বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। লাল মিয়া নিজের বাড়ীর ওয়াশরুমে পানি উঠানোর জন্য মর্টারে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে ওই দূর্ঘটনার শিকার হন।