👁 20 Views

পটুয়াখালীতে বিএনপি অফিসের তালা ভেঙে ৫০ হাজার টাকার মালামাল চুরি

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় উপজেলার চর-বোরহান ইউনিয়ন বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙ্গে টেলিভিশন, চেয়ারসহ প্রায় ৫০ হাজার মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাগলা বাজারএলাকায় এ ঘটনা জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে গিয়ে দরজার তালা ভাঙ্গা দেখতে পান। পরে ভেতরে গিয়ে বিভিন্ন মালামাল না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন তারা।

নেতাকর্মীদেও অভিযোগ,কার্যালয় থেকে ৩২ইঞ্চি এলইডিটেলিভিশন, ৪০টি চেয়ার, দুই ডজন কাপ-পিরিচ,,একটি আকাশ ডিশ সংযোগ ও গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র চুরি হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

এবিষয়ে চর-বোরহান ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনূস হাওলাদার বলেন, বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে প্রায় অর্ধলাখ টাকার মালামাল চুরির ঘটনা সাধারন কোনো বিষয় নয়। তবে এ ঘটনা পরিকল্পিতভাবে করা হযেছে। তিনি আরও বলেন, এঘটনা মুঠোফোনে উপজেলা বিএনপির সভাপতিকে জানানো হয়েছে। আমরা এঘটনায় আইনের আশ্রয় নেবো আমরা।

এবিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. ছিদ্দিক আহম্মেদ মোল্লা বলেন, ঘটনার বিষয়ে আমাকে জানানো হয়েছে। এ নিয়ে নেতাকর্মীদেও শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আলোচনা কওে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে এবিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, নির্বাচনের সময় ওই কক্ষটি কার্যালয় হিসেবে তৈরি করা হয়েছিল। জমি নিয়ে বিরোধ থাকায় নির্বাচনের পর থেকে কক্ষটি বন্ধ ছিল। কবে কখন বা কীভাবে চুরির ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তিনি আরও বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।