👁 215 Views

সাঁথিয়ায় অটোবাইকের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় অটোবাইকের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল লিয়াকত আলী মন্ডল ওরফে হেদাই(৪৫)নামের অটোবাইকের চালকের।নিহত ব্যক্তি উপজেলার নন্দনপুর ইউনিয়নের উত্তর শোলাবাড়ীয়া গ্রামের মৃত সিরাজুল আলী মন্ডলের ছেলে। শুক্রবার(২৭ ফেব্রুয়ারি)সকাল নয়টার দিকে সাঁথিয়া-মাধপুর আঞ্চলিক সড়কের চক নন্দনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,শুক্রবার সকালে লিয়াকত আলী মন্ডল অটোবাইকে মাধপুর থেকে যাত্রী নিয়ে সাঁথিয়া আসার পথে চক নন্দনপুর নামক স্থানে পৌঁছালে অটোবাইকটির একটি চাকা খুলে গেলে অটোবাইকটি চালক লিয়াকত আলী মন্ডলের মাথার ওপড় পড়ে।এতে তিনি গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রফিকুল ইসলাম বলেন,অটোবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে লিয়াকত আলী মন্ডল ওরফে হেদাই নামের অটোবাইকের চালক নিহত হয়েছেন।মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *