👁 425 Views

ধোবাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও হতদরিদ্র ৯০ জনের মাঝে অনুদান বিতরণ

ধোবাউড়া ( ময়মনসিংহ) প্রতিনিধি :- ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের অর্থ ৯০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোর্শেদা আক্তার মনি, আদিবাসী নেতা সমুয়েল চিরান,সবিতা থিগিধিসহ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা এবং হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সরকারি অনুদানের গুরুত্ব তুলে ধরা হয়। অনুদানপ্রাপ্তদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।