👁 328 Views

মধুখালীতে গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময়

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ২১ জুলাই ২০২৬খ্রি. মঙ্গলবারঃ ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ স্কাউটস মধুখালী উপজেলা কর্তৃক আয়োজিত বাংলাদেশ স্কাউটস মধুখালী উপজেলা প্রাথমিক,মাধ্যমিক,মাদরাসা ও কারিগরি স্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ জুলাই ২০২৬খ্রি. মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাইটস
মধুখালী উপজেলা সভাপতি রওশনা জাহানের সভাপতিত্বে উপজেলা আধুনিক মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বাংলাদেশ স্কাইটস মধুখালী উপজেলা সিনিয়র সহসভাপতি আব্দুল আউয়াল আকন,উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বাংলাদেশ স্কাইটস মধুখালী উপজেলা সহসভাপতি আঞ্জমানারা বিথি,কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির উদ্দিন শেখ,চরবামুন্দী ইয়াসিন দাখিল মাদরাসার সুপার মাওলানা আলীমুজ্জামান, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান মামুন,জেলা কাব লেডার শেখর বাইন,গাজনা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও স্কাইট লেডার উৎপল ভৌমিকসহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীঘলিযা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক টারজান মিয়া।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *