
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোঃ শাওন (২২) দীর্ঘ ১ মাস ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।
নিহত শাওন সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের বিঞ্চুপুর গ্রামের সর্দার বাড়ির মাওলানা মোঃ ইউসুফের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন শাওন। পরে তাকে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ ১ মাস ৫ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে শাওনের পরিবারের বিপুল অর্থ ব্যয় হয়েছে। এতে পরিবারটি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
শাওনের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।