👁 76 Views

মনোহরদীতে আড়িয়াল খাঁ নদীতে অভিযান, ৪৫টি অবৈধ জাল ধ্বংস করেছেন এসিল্যান্ড সজিব মিয়া,

মনোহরদী নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মৎস্য ও জলজ প্রাণী সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) উপজেলার বড়চাপা, কৃষ্ণপুর ও চরমান্দালিয়া ইউনিয়নসংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে দুই দুয়ারী চায়না জাল, কারেন্ট জাল ও বিন জাল দিয়ে মাছ ও জলজ প্রাণীর ক্ষতিসাধনের বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৫টি কারেন্ট জাল, ২৫টি দুই দুয়ারী চায়না জাল ও ৫টি বিন জালসহ মোট ৪৫টি অবৈধ জাল ধ্বংস করা হয়।

মনোহরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাফি আফরোফ সনি এবং মনোহরদী থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ ও জলজ প্রাণী সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।