
সুজানগর (পাবনা) প্রতিনিধি: সুজানগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ক্রোড় দুলিয়া গ্রামের মৃত গেদু মোল্লার ছেলে উকিল মোল্লা (৮০), উকিল মোল্লার ছেলে হেলাল (৪০),জিলাল (৫৫), মৃত লোকমান মোল্লার ছেলে আবুল মোল্লা (২৮), মৃত মোক্তার মোল্লার ছেলে চাঁদু(২৫),জিলাল মোল্লার ছেলে সোহান (২০) । আহত ব্যক্তিরা পাবনা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এরমধ্যে সোহানের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় চিকিৎসার জন্য প্রেরণ করেছে। আহত ব্যক্তিরা জানান, তাদের বসত বাড়ি দখলের চেষ্টা করলে অকথ্য ভাষায় গালিগালাজ ও দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বাড়ি ভাংচুর করে বেধড়ক মারধর করে আহত করেছে।এ ঘটনায় এ এলাকার রেজাই মোল্লা, শফিকুল মোল্লা,সোনাই মোল্লা, স্বপন, রিপন, মজিবর,বদর জড়িত বলে অভিযোগ করেন। থানায় একটি অভিযোগের প্রস্তুতি চলছে।