👁 243 Views

চৌদ্দগ্রামে কনকাপৈত  জামায়াতের উদ্যোগে চাল ও নগদ অর্থ বিতরণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাসকরা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে মাসকরা গ্রামে গিয়ে বাড়িতে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাসান মজুমদার, ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি আমান উল্লাহ মজুমদার, যুব বিভাগের সহ-সভাপতি মনিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
উপকারভোগীরা সহায়তা পেয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।