👁 58 Views

সেনবাগ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,সেনবাগ ;: আওয়ামীলীগের নৈরাজ্য  ও সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে-  উপজেলা যুবদল ও পৌর যুবদল।
মঙ্গলবার বিকেলে সেনবাগ পৌরসভার দক্ষিণ বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে  বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
মিছিলে উপজেলার ৯ টি ইউনিয়ন ও পৌরসভা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, যুবদলের সুলতান সালা উদ্দিন লিটন , মহিন উদ্দিন মহিন, মোকারম হোসেন,নুরনবী বাজু,এমরান হোসেন স্বপন, কামরুল হাসান তুহিন, গাজী খোকন, হাজ্বী জাফর আহমেদ, মহিন উদ্দিন নাসির উদ্দীন  প্রমুখ্য।

মিছিলে উপস্থিত ছিলেন নোয়াখালী  জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান , সেনবাগ পৌর বিএনপির আহবায়ক ফারুক বাবুল, সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান লিটন,  সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব শহিদুল উল্লাহ শহিদ।সকালে উপজেলার সেবারহাট বাজারেও নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।

মিছিলে উপস্থিত ছিলেন নোয়াখালী  জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান , সেনবাগ পৌর বিএনপির আহবায়ক ফারুক বাবুল, সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান লিটন,  সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব শহিদুল উল্লাহ শহিদ,মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাফর উল্লাহ খান, সদস্য সচিব ইকরামুল হক সোহাগ, আহছান হাবিব ভূঁইয়া সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
অপরদিকে দিনভর উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় পুলিশ টহল ছিল লক্ষনীয়। সেনবাগের কোথাও নিষিদ্ধ আওয়ামী লীগের  কোন মিছিল সমাবেশে করার খবর পাওয়া যায়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *