
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সেভেনস্টার অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টে নাগরিক টেলিভিশনের ভালুকা প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব বরকত উল্যাহর সভাপতিত্বে এবং দ্য এশিয়ান এজ-এর উপজেলা প্রতিনিধি হুমায়ুন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, ট্রাফিক ইন্সপেক্টর পলাশ সাহাসহ স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনস্বার্থে পত্রিকাটির ভূমিকা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। পরে অতিথিরা কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন করেন।