👁 439 Views

মধুখালীতে মোটরসাইকেল ও পাঁচচাকার খেক্করের মুখোমুখি সংঘর্ষ

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ২ মে ২০২৬খ্রি. শনিবার : ফরিদপুরের মধুখালীতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আলতু খান জুট মিল এলাকায় ১ মে ২০২৬খ্রি. শুক্রবার বিকাল সাড়ে ৩টায় মোটরসাইকেল ও পাঁচ চাকা খেক্কর গাড়ীর মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই বাইক চালক নিহত হন। অপরদিকে বাইক চালকের স্ত্রী গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসাক তাকে মৃত. ঘোষণা করেন।
নিহতরা হলেন উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের মো. হাবিবুল ইসলামের ছেলে মো. তামিম মিয়া (২৫) ও তামিমের স্ত্রী সিমলা (১৮)। তাদের ৪ মাসের একটি শিশু কন্যা সন্তান রয়েছে। এলকাবাসী জানান, তামিম ও তার স্ত্রী সিমলা মোটরসাইকেল যোগে ফরিদপুরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের আলতু খান জুট মিল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ শুকদেব রায় এ ঘটনার বিষয়ে নিশ্চিত করে বলেন, ঢাকা-খুলনা মহাসড়কে বাইক ও পাঁচচাকা যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হন। কোন মামলা এখনো হয়নি। রাতেই তাদের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম জানান মামলা প্রক্রিয়াধীন। গাড়ী আটক আছে।
এ মর্মান্তিক দূর্ঘটনায় এলাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর দাবী হাইওয়েতে এই পাঁচচাকা গাড়ি চলাচলা বন্ধ করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *