👁 123 Views

ভালুকায় সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আনোয়ার হোসেন (৩৫) নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঠালী পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ফুলপুর উপজেলার কালনাজানি গ্রামের ছলিম উদ্দিনের ছেলে। জানা গেছে, আনোয়ার ভালুকার একটি কারখানার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের শ্রমিক ছিলেন। সকালে নিজ বাড়ি ময়মনসিংহের ফুলপুর থেকে কারখানার উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশায় করে ভালুকার দিকে আসছিলেন তিনি। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, পল্লী বিদ্যুৎ এলাকায় অটোরিকশা ও সিএনজির মধ্যে সংঘর্ষ হলে আনোয়ার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নেয়ার পর তার মৃত হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *