
শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ৪ জুন ২০২৬খ্রি. বৃহস্পতিবার : ফরিদপুরের মধুখালী পৌর ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ইমতিয়াজ শাজাহানকে বুধবার দিবাগত রাতে তার নিজ বাড়ী থেকে পুলিশ আটক করেছে। সে মধুখালী পৌর সভার ৫নং ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা গ্রামের বাবুল মিয়ার ছেলে। গতকাল বুধবার রাত ৯ টায় ইমতিয়াজ শাহজাহান কে নিজের বাসা থেকে গ্রেফতার করে মধুখালী থানা পুলিশ।
মধুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, সন্ত্রাস বিরোধী মামলায় তাকে আটক করা হয়েছে। তিনি ইদানিং নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন স্থানে মিছিল মিটিং কার্যক্রমে অংশ নিয়েছেন। ইমতিয়াজ শাহজাহান মধুখালী পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।