👁 542 Views

ভোলায় কর্মস্থলে দির্ঘদিন অনুপস্থিত শিক্ষা প্রকৌশলী

ভোলা প্রতিনিধি : ভোলা শিক্ষাপ্রকৌল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মফিুল ইসলাম বিনা কারনে বরিশাল ও ঢাকা অফিসের কথা বলে প্রায় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে। এর মধ্যে ২ সেপ্টেম্বর বুধবার থেকে ১৩ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
কি কারনে দির্ঘদিন অফিসে অনুপস্থিত রয়েছেন তা অফিসের কোন কর্মকর্তা বা কর্মচারীরা জানেননা বলে জনিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে অফিসের কয়েক কর্মকর্তা ও কর্মচারী জানান, ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে তিনি ঢাকা প্রধান প্রকৌশলী অফিসে কর্মরত ছিলেন। সেখানে তিনি অঘোষিত প্রধান প্রকৌশলীর মত কাজ করতেন। সেখানে থেকে তিনি তৎকালের সরকারের প্রত্যেক মন্ত্রীদের সাথে যোগাযোগ রাখতেন। দুই হাতে কামিয়েছেন টাকা, বানিয়েছেন সম্পদের পাহাড়। ভোলা ছোট একটি জেলা এবং কাজও কম, আর টাকাও নাই, এতে তার পৌষায়না। তাই তিনি হাই লেভেলের খোজে ঢাকায় অবস্থান করছেন। সেই কারনে নির্বাহী প্রকৌশলী বেশীর ভাগ সময়ে কর্মস্থলে থাকেননা। উপরের স্যারদের লিখিত কোন ছুটি নাই এবং লাগেনা, ফোনে প্রধান প্রকৌশলী অফিসে জানিয়ে দিয়েই তাদের কাজ। তারা আজনম সরকারের কাছে ছুটি পাওনা থাকে, যখন এলপিয়ারে যান তখনও তারা পাওনা ছুটির লাখ লাখ টাকা নিয়ে যান।
নির্বাহী প্রকৌশলী কর্মস্থলে না থাকলে তার পদে কাউকে দায়ীত্ব দেয়া থাকেনা, এমন নিয়মও প্রতিষ্ঠানের নাই। সহকারী প্রকৌশলী আক্তার হোসেন জানান, অনেক কিছু আমি জানিনা, তবে শুনেছি স্যার নাকি অসুস্থ্য, তাই তিনি ঢাকায় রয়েছেন।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোঃ মফিকুল ইসলামকে মুঠোফোনে কল দেয়াহলে তিনি ফোন রিসিভ করেননি। পরে ম্যাসেজ দিলে তার কারনে তিনি ক্ষেপে গিয়ে ফোন করে এই প্রতিনিধির সাথে খারাপ ও অশালীন ভাষা ব্যবহার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *