👁 369 Views

স্কুল ছাত্রীকে ধ’র্ষণ চেষ্টার অভিযোগের মামলায় আদালতে জামিন নিতে গিয়ে শিক্ষক জেলহাজতে

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর বদলগাছীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে স্কুলের কার্যালয়ে নিয়ে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগের মামলায় আদালতে জামিন নিতে  গিয়ে জেলহাজতে গেলেন শফিউল হাসান দিপু (৪৭ নামে এক শিক্ষক। রোববার (১১অক্টোবর) দুপুরে নওগাঁ আদালতে গিয়ে জামিনের আবেদন করলে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই শিক্ষক শফিউল হাসান দিপু উপজেলার ভান্ডারপুর আলফা কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও ভুক্তভোগী ওই ছাত্রী ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
মামলা সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট সকাল ৭টার দিকে প্রতিদিনের মতো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষে উপস্থিত হয় ওই ছাত্রী। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বিদ্যালয়ে অন্য কোনো শিক্ষার্থী বা শিক্ষক উপস্থিত ছিলেন। এই সুযোগে অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্রেণিকক্ষ থেকে বিদ্যালয়ের কার্যালয়ে নিয়ে যান। সেখানে শিশুটিকে চকলেট খাওয়ানোর পর অভিযুক্ত অশোভন কথাবার্তা বলেন এবং তাকে জোর করে কাছে টেনে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। একপর্যায়ে শিশুটির পরনের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করেন। সে কান্নাকাটি করলে অভিযুক্ত তাকে ছেড়ে দেন।এরপর সে শ্রেণিকক্ষে গিয়ে কান্নাকাটি করতে থাকে। বৃষ্টি থামার পর সে বিদ্যালয় থেকে দৌড়ে রাস্তায় চলে আসে। পরে তার বাবা তাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে গিয়ে সে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি খুলে বলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নূরনবী বলেন, এ মামলায় তিনি অগ্রীম জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেন। আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন না মুঞ্জর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।