👁 225 Views

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৫ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১০৯৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০ টি বাস, ১ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ৮৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৭ টি বাস, ৪ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ৬৯ টি মোটরসাইকেলসহ মোট ১১০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৯ টি বাস, ১২ টি কাভার্ডভ্যান, ৪৮ টি সিএনজি ও ১০৬ টি মোটরসাইকেলসহ মোট ২১২ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩ টি বাস, ৫ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ১৪ টি মোটরসাইকেলসহ মোট ৭৩ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯ টি বাস, ১০ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ৬১ টি মোটরসাইকেলসহ মোট ১৫৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১২ টি বাস, ১০ টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি, ৭০ টি মোটরসাইকেলসহ মোট ১৬৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৬ টি বাস, ৬ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ৭২ টি মোটরসাইকেলসহ মোট ১৮৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৬ টি বাস, ৩ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ১০৩ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৮৩ টি গাড়ি ডাম্পিং ও ২৬০ টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *