
ভোলা প্রতিনিধি : ভোলায় প্রধান মন্ত্রীসহ তার পরিবারকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায় তাদের গ্রেপ্তার করে বিচারের দাবীতে (৮ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-সৌরব রায় মিঠুর আদালতে, জেলা সেচ্ছা সেবক দলের যুগ্মসাধারন সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলার আসামীরা হলেন-(১)মোঃ মাসুম(২৩),(২) মোঃ রিফাত(২৫), (৩) মোঃ আব্দুল জলিল(৫০), ও (৪) মোঃ নাছির আহন্মদ (৫৫)। এরা সবাই সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে পাঠান বাড়ির বাসিন্ধা।
মামলা সুত্রে ও বাদী ফখরুল ইসলাম চৌধুরী জানান, ৩০ আগষ্ট বিকালে কিশোর গ্যাং এর একটি দল ফেইজ বুকে ভিডিওতে এসে জিয়া পরিবার, সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান, সাবেক প্রধান মন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে কুরুচিপুর্ন ভাষায় মন্তব্য করেছেন। ওই ভিডিও তিনি সংরক্ষন করেন যা তাদেরকে, তথা ভোলা বাসিকে ব্যথিত করছে। তিনি বিবেকের তারনায় ওই কিশোর গ্যাংদের বিচারের দাবীতে মামলা করে তাদের বিচার দাবী করছেন।
মামলার আইনজীবি এ্যাড. গোলাম কাদের মুনসুর জানান, ধনিয়া ইউনিয়নের তুলাতুলির ৩নং ওয়ার্ডের কিছু লোক ফেইজ বুকের ভিডিওতে এসে বর্তমান প্রধান মন্ত্রীসহ তার পরিবার নিয়ে কুরুচি পুর্ন ভাষা ব্যবহার করেছেন, তাতে ভোলার মানুষসহ সবাই ব্যথিত হয়েছেন। তাই সেচ্ছা সেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মঙ্গলবার দুপুরে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। বিচারক মামলাটি গ্রহন করেছেন, এটি বিশ্লেষন করে কোন আইনে নেয়া যাবে তা পরে সিদ্ধান্ত দিবেন বলে জানিয়েছেন।