👁 311 Views

ভোলায় পিআইবির সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত

ভোলা প্রতিনিধি ; ভোলায় তিন দিনব্যাপী সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে বৃহস্পতিবার(১৮ জুন)বিকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ সমাপ্ত করা হয়।
সমাপনি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।
তিনি সাংবাদিকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি ছিলেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, প্রোগ্রাম অফিসার আবু সুপিয়ান,বিজেপির সাধারন সম্পাদক মোতাছিম বিল্লাহম, আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন।
প্রেসক্লাবের সভাপতি এ্যাড.নজরুল হক অনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন-প্রেসক্লাব সাধারন সম্পাদক নাছির উদ্দিন লিটন, ওমর ফারুক, জুন্নু রায়হান প্রমুখ।
প্রশিক্ষনে ভোলার ৪০ জন সাংবাদিক অংশ নিয়েছেন। এতে অংশগ্রহণকারীদের আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা, এআই, ফ্যাক্ট চেকিং ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়। পরে সবার মাঝে সাটিফিকে বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *