
সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির সাবেক নেতা-কর্মীদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলটির সাবেক নেতাকর্মীরা বিভিন্ন ধরনের রঙিন ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে বাদ্য যন্ত্রের তালে উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভা থেকে বর্ণাঢ্য আয়োজনে অংশগ্রহণ করে। বর্ণাঢ্য র্যালী শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা দীর্ঘ ধরে বিএনপি করি, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সৈনিক। বিএনপির দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানে কে সহযোগিতা করে আধুনিক বাংলাদেশ গড়ার শপথ নিতে দলীয় নেতাকর্মীদের আহবান জানান।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের ঢাকা কোচ ষ্টানে উপজেলা ও পৌর বিএনপির সাবেক নেতা-কর্মীদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক, অহিদুল হক সরদার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাষ্টার, সাবেক উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান স্বপন, জোবায়ের হোসেন বাবু ও সাবেক চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় কয়েক হাজার সাবেক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।