👁 44 Views

সিরাজগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

সিরাজগঞ্জ প্রতিনিধি  সিরাজগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৭ জুন) সকাল ১১টায় সিরাজগঞ্জ  ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) হলরুমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (জনশক্তি ও মানব সম্পদ উন্নয়ন ) শাহাদাৎ হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শরীফ-উস-সাঈদ।
সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি(আইএমটি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ নাজমুল হক খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন টেকনিক্যাল  স্কুল, কলেজ ও টেনিং ইনিস্টিউটের শিক্ষক শিক্ষিকা ও অতিথিবৃন্দ।
বক্তারা নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *