👁 312 Views

বিরামপুরে মতবিনিময় সভায় সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন

ঘোড়াঘাট প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে নারিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনাজপুরের বিরামপুর উপজেলার ৫ নম্বর বিনাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন,

বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখে দিতে আমাদের প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন, বিএনপি সরকার দেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার। তাই কারও কোনো হুমকি ধামকি দিয়ে কোন কাজ হবে না বলে তিনি হুশিয়ারি দেন।

তিরি বলেন, এতদিন আমাদের মা-বোনেরা ঘরে ছিল। আজকের উপস্থিতি তা প্রমাণ দেয়। নারীদের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে এবং নারীদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। নারীরা যখন এগিয়ে আসবে তখনই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। বর্তমান সরকার ভোটের আগে মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক ভাইদের জন্য কৃষি কার্ডের কথা বলেছিলেন। সরকার তা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন. উপজেলা বিএনপির নেতা কর্মী সহ নারী করর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *