👁 360 Views

ফুলবাড়ি ব্যাটালিয়ন মাদক ও চোরা চালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ভারতীয় নেশা জাতীয়  ট্যাবলেট ও ইনজেকশন আটক

 মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিকর্তৃক মালিকবিহীন ২লাখ ৮৮ হাজার ৬ শত  টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং নেশাজাতীয় ইনজেকশন আটক করেছে।
আজ ২৫ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিএর অধীনস্থ চৌঠা বিওপি ০৪৫০ ঘটিকা এবং খানপুর বিওপি ০৫২০ ঘটিকাকর্তৃক পৃথক পৃথক ০২টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২হাজার ৬শত ৭০পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৫শতপিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২ লাখ ৮৮হাজার ৬ শত টাকা।

২৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: আমিনুর রহমান জি+ সাংবাদিকদের জানান,

ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *