👁 211 Views

দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর  ইউনিয়নে খেহালী উত্তরপাড়ায় হযরত ওমর বিন খাত্তাব জামে মসজিদের শুভ উদ্বোধন।।

 মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়াঃ
১৮জন বৃহস্পতিবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার খেহালী উত্তর পাড়ায় নব নির্মিত  একটি জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
 দাতা সংস্থা ইয়ামি এর অর্থায়নে এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রশিদ মনজুর দাতা হিসাবে মসজিদের জায়গাটি জায়গা দান করেছেন ।

চৌমুহনী আলতাফ নগর রাস্তার পাশে মনোরম পরিবেশে খিহালি উত্তরপাড়ার মৌজায় মসজিদটি অবস্থিত ও বিশিষ্ট ব্যবসায়ী আকবর আলীর  সভাপতিত্বে শুভ উদ্বোধন  উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জোহর নামাজ বাদে নতুন মসজিদ প্রাঙ্গণে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জায়ামাতে ইসলামীর কেন্দ্রীয় বাইতুল মাল বিষয় সেক্রেটারি বিশিষ্ট রাজনীতিবিদ দৈনিক সাতমাথা  পত্রিকার সম্পাদক জনাব অধ্যক্ষ শাহাবুদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে ইসলামির আমির মাওঃ আব্দুল হক।
ওয়ামির বাংলাদেশ প্রধান ডাক্তার রেজওয়ান আহমেদ। গুনাহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ আবু তাহের। গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক। ওয়ামি এর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মোরসালিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী। মসজিদের দাতা হাজী আব্দুর রশিদ মঞ্জু।চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা কমিটির সভাপতি মোসাব্বর হাসান মুসা।
অনুষ্ঠানে গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ফাসিউল ইসলাম সহ প্রায় পাঁচ শতাধিক মুসুল্লিগন এ সময় উপস্থিত ছিলেন।আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত সকল মুসল্লিদেরকে আপ্যায়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *