👁 425 Views

বিরলে সড়ক দূর্ঘটনায় নিহত-২॥ আহত-৪

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥বিরলে প্রাইভেট কারের চাপায় মোটরসাইকেল ও চার্জারভ্যান আরোহী ২ জনের মৃত্যু হয়েছে এবং অপর ৪ জন আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঢাকা মেট্রো-গ-১৬-৭৮৩৭ নং প্রিমিও প্রাইভেটকার, মোটরসাইকেল ও চার্জার ভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
মঙ্গলবার সকালে বিরল-দিনাজপুর সড়কের ভবানীপুর বানিয়াপাড়া নামক স্থানে প্রাইভেট কারের সাথে মোটরসাইকেল ও চার্জারভ্যান এর সংঘর্ষে ৬ জন আহত হয়। আহতদের হাসপাতালে নেয়া হলে কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর থানার পুরাতন থানাপাড়া সংলগ্ন নিজাম উদ্দিন এর ছেলে মোঃ ছামছুদ্দিন ইসলাম (৫৩) ও দিনাজপুর জেলার বিরল উপজেলার বহলা হাজিপাড়া গ্রামের নজরুল ইসলাম এর কন্যা আলিফা (৭) কে চিকিৎসক মৃত ঘোষণা করে। একই ঘটনায় নিহত ছামছুদ্দিন ইসলাম এর ছেলে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী মাহি ইসলাম (১৯), বিরল উপজেলার বহলা হাজিপাড়া গ্রামের আব্দুল জলিল এর ছেলে নিহত আলিফা এর পিতা মোটরসাইকেল চালক নজরুল ইসলাম (৩০), শংকরপুর গ্রামের বাদল এর ছেলে ভ্যানচালক রাকিব (১৮)ও ভ্যান আরোহী আরেফিন (১৯) চিকিৎসাধীন রয়েছে।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধার পূর্বক যানচলাচল স্বাভাবিক করে। রাতে এ রিপোর্ট লেখাকালীন নিহতদের পক্ষ হতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *