👁 167 Views

নরসিংদী তে  ঈদ উপহার বিতরণ: অনুষ্ঠানে ডাঃ আঃ মঈন খান  ‘আমরা সব সময় গরিব মানুষের পাশে আছি’

মোঃ নজরুল ইসলাম নরসিংদী  :  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নরসিংদীর আমদিয়া ইউনিয়নে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত নগদ অর্থ (ঈদ উপহার) বিতরণ করা হয়েছে।

২৬ মে (মঙ্গলবার) সকাল ১১টায় আমদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এই মানবিক সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়। নরসিংদী সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং আমদিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
আনন্দের সাথে ঈদ উদযাপনের তাগিদ
অনুষ্ঠানে আমদিয়া ইউনিয়নের ৩৭ জন অসহায় ও হতদরিদ্র ব্যক্তির প্রত্যেককে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে মোট ১ লক্ষ ৮৫ হাজার টাকা নগদ অর্থ অনুদান হিসেবে দেওয়া হয়। প্রধান অতিথি নিজ হাতে সুবিধাভোগীদের মাঝে এই ঈদ উপহার তুলে দেন, যাতে তারাও আনন্দের সাথে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন:
“বর্তমান সরকার হচ্ছে গরিব মানুষের সরকার। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের কথা চিন্তা করে এই ঈদ উপহার পাঠিয়েছেন। আমাদের বিএনপির সরকার সব সময় গরিব ও মেহনতি মানুষের কথা ভাবে। আমরা অতীতেও আপনাদের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। সরকারি ছুটির মাঝেও আমরা আপনাদের কাছে ছুটে এসেছি, যাতে আপনারা সবাই হাসিমুখে ঈদ করতে পারেন।”
আমদিয়া ইউনিয়ন পরিষদের প্রসাশক  ও নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা জাহান সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মেফতাহুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি/এসিল্যান্ড), নরসিংদী সদর।
এছাড়াও রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন:বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, পলাশ উপজেলা বিএনপি।
আলহাজ্ব মাহবুব আলম  সভাপতি আমদিয়া ইউনিয়ন বিএনপি।হাজী আঃ আবু ছিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি, আমদিয়া ইউনিয়ন বিএনপি।
মোঃ আইনুল হক, সাধারণ সম্পাদক, আমদিয়া ইউনিয়ন বিএনপি।  মতিন মোল্লা ও মোঃ মতিউর রহমান, সহ-সভাপতি, আমদিয়া ইউনিয়ন বিএনপি।  মহাজী মোঃ মহসিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের উপস্থিতি:  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম, বর্তমান সভাপতি আহসান উল্লাহ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ বশির আহম্মেদ, সহ-সভাপতি মোঃ সোলমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রমজান, সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন এবং ইউনিয়ন ছাত্রদল নেতা আজিজুল হক আকাশসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
নগদ অর্থ হাতে পেয়ে এলাকার অসহায় ও দুঃস্থ মানুষগুলো অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *