👁 152 Views

রংপুর লংমার্চ সফল করতে নবাবগঞ্জে ১১ দলীয় জোটের স্বাগত মিছিল

এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
ছয় দফা গণদাবি আদায়ে জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিকেল ৫টার দিকে উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে ডাকবাংলোর সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। মিছিলে লংমার্চ সফল করতে সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কাসেম, উপজেলা এবি পার্টির আহ্বায়ক আনোয়ার হোসেন, কর্মপরিষদ সদস্য রেজাউল ইসলাম, সেলিম রেজা ও ওবাইদুল ইসলামসহ ১১-দলীয় জোট ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে চলমান বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং চাঁদাবাজি ও দখলদারি বন্ধে ৬ দফা গণদাবি আদায়ের আন্দোলন বেগবান করতে এই লংমার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি সুশৃঙ্খল ও সফল করতে তারা সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *