👁 378 Views

আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি সম্পন্ন

ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কালকে জাতীয়ভাবে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এই মহা পরিকল্পনার মূল লক্ষ্য হলো-জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন,সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের হৃদয়ে গ্রোথিত করা।
দেশব্যাপি নজরুল বর্ষ পালন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় প্রতিযোগিতার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রশাসনের তত্বাবধানে ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হবে। কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভুমিকায় থাকবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
প্রতিযোগিতায় নজরুল সঙ্গীত,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন,একক অভিনয় ও নজরুল সঙ্গীতভিত্তিক একক নৃত্য থাকবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আবৃত্তিতে ভোর হলো,খোকার সাধ, খুকি ও কাঁঠ বিড়ালী,মোসাহেব ও লিচু চোর কবিতা নির্ধারণ করা হয়েছে।
কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘সংকল্প’,কান্ডারি হুঁশিয়ার,বিদ্রোহী,মানুষ ও ওমর ফারুক। দাখিল মাদরাসার শিক্ষার্থীদের জন্য আবৃত্তিতে রয়েছে ‘ ঝিঙ্গে ফুল, কুলি মজুর,মানুষ ও নারী।
এবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের আবৃত্তিতে রয়েছে ‘ভোর হলো, খোকার সাধ,(আমি হব সকাল বেলার পাখি), মা,সংকল্প।মাদরাসার আলিম শিক্ষার্থীদের আবৃত্তিতে রয়েছে,‘বিদ্রোহী,মানুষ,ওমর ফারুক,নারী,কান্ডারী হুঁশিয়ার ও সব্যসাচী। এছাড়াও মাদরাসার সকল শ্রেণির প্রতিযোগিতায় রয়েছে,নজরুলের ইসলামিক সংগীত,নজরুল রচিত হামদ ও নাত,রচনা প্রতিযোগিতা ও নির্ধরিত বক্তৃতা।
উপজেলার সকল প্রাথমিক,কারিগরি ও মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভা:প্রা: মোঃ জাহিদুল ইসলাম জানান,উপজেলা পর্যায়ে আগামী ২১ সেপ্টেম্বর প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের প্রতিযোগিতা,২২ সেপ্টেম্বর কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল শিক্ষার্থীদের,৩০ সেপ্টেম্বর মাদরাসার এবতেদায়ী ও আলিম শিক্ষার্থীদের এবং ১লা অক্টোবর কলেজ শিক্ষার্থীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কর্মসূচি অনুযায়ী প্রতিযোগিতাসমুহ উপজেলা পরিষদ হল রুমে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান,উপজেলা পর্যায় থেকে প্রথম স্থান অধিকারীরা জেলা ও জেলা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। বিভাগীয় পর্যায়েও প্রতিটি বিষয়ের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *