👁 536 Views

ঘোড়াঘাটে বিদুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

 

ঘোড়াঘাট প্রতিনিধি:-
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পার্শ্ববর্তী কুমারপুর এলাকায় একটি বাসাবাড়িতে কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রীর মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জীবিকার তাগিদে প্রতিদিনের মতো কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না সাইফুল ইসলাম (২৮) নামে এক তরুণ কাঠমিস্ত্রীর। কাজের জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাশ হয়ে ফিরতে হলো তাকে।

নিহত সাইফুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মাবু মিয়ার ছেলে । স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে অন্যান্য দিনের মতো নিজ ঘর থেকে কাজের উদ্দেশ্যে বের হন সাইফুল। দুপুরে কুমারপুর এলাকায় কাঠমিস্ত্রীর কাজ করার সময় অসাবধানতাবশত একটি বিদ্যুতের তারে তিনি স্পৃষ্ট হন। এতে ঘটনা স্থলেই তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরবর্তীতে তাকে উদ্ধার করা হলেও কিছুখন পড়ে মৃত্যুর কোলে ঢলে পরেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এলাকার ইউপি সদস্য মো. ময়নুল ইসলাম ও স্থানীয়রা জানান, সাইফুল পরিবারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। প্রতিদিনের মতো সকালে হাসিমুখে কাজ করতে গিয়ে দুপুরে তার মৃত্যুর সংবাদে পরিবার ও পুরো হরিপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *