👁 355 Views

বিরলে কৃষক দলের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিরলে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয় হতে মিছিল বের করে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পূণরায় দলীয় কার্যালয়ের সম্মূখে ফিরে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সহসভাপতি আসাদুল হক হীরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সেনাহার, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, সহসভাপতি আফছার আলী মেম্বার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *