👁 192 Views

ভালুকায় ছাত্রনেতার ভাগিনার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় ছাত্রনেতা মাহাবুব আলমের ভাগিনা তারেক মিয়া মাদক কারবারির সাথে জড়িত এবং ব্যক্তিগত বিরোধের জেরে মাহাবুব আলমের বিরুদ্ধে এলাকাবাসীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরী হয়েছে এলাকায়।
ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা এলাকার উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহাবুব আলমের ভাগিনা তারেক মাদক কারবারের সঙ্গে জড়িত। এ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা।
ভাগিনার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মাহাবুব। মামার দলীয় পদবি ব্যবহার করে মাদকের রমরমা বাণিজ্য গড়ে তোলেছেন ভাগিনা তারেক। এমনটাই অভিযোগ এলাকাবাসীর।
অন্যদিকে, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে মাহাবুব আলমের বিরুদ্ধে অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, এ ঘটনাকে ঘিরে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে মাহাবুব আলম জানান, অশ্লীল ভাষায় গালিগালাজ নয়, বরং বাকবিতণ্ডার বিষয়কে অতি রঞ্জিত করে উপস্থাপন করা হয়েছে।
আউলিয়ারচালার এ চাঞ্চল্যকর ঘটনায় অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্ত  প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতনমহল।