👁 246 Views

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মা-মেয়ে নিহত

 

ঘোড়াঘাট প্রতিনিধি ঃ-
দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী মোটরসাইকেলে পিছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মোটরসাইকেল চালক বাবা আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিটের দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের প্রায় ১০০ মিটার উত্তরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ফুলহার নাছিরাবাদ গ্রামের মোঃ সেলিম সরকারের স্ত্রী মোছাঃ সম্পা বেগম (৩৫) এবং তাদের কন্যা সন্তান নুছাইফা আক্তার(৯) নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী জানান, সেলিম সরকার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেল (রেজি নং: গাইবান্ধা হ-১৩-৪৯৩৪) যোগে গোবিন্দগঞ্জের চিত্তিপাড়া হামিদপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন।

তাঁরা ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর বাজার এলাকায় পৌঁছানোর আগেই গোবিন্দগঞ্জের দিক থেকে দিনাজপুরগামী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল সেলিম সরকার আহত হন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *