👁 382 Views

ধোবাউড়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে ক্লাস নিলেন ইউএনও মোশারফ হোসাইন

প্রতিনিধি (ধোবাউড়া) ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং পাঠদান করেন। এ সময় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে তাঁর পাঠদান শোনে ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়।
ইউএনও মোশারফ হোসাইন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ের সঠিক ব্যবহার ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান এবং বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *