
পঞ্চগড় : এলসি টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে টমেটো কৃষক এবং ব্যবসায়িরা|
বুধবার(২০মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা গলেহা বাজারে টমেটো কৃষক ও টমেটো ব্যবসায়ীর ব্যানারে পঞ্চগড়-টুনিরহাট রাস্তায় এলসি টমেটো বন্ধের দাবীতে ঘন্টাব্যাপি মানববন্ধন করে তারা ।এতে মানববন্ধনে শতাধিক কৃষক ও ব্যবাসায়ি অংশ নেন |
টমেটো কৃষকের দাবি পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এখনো যে পরিমান টমেটো আছে তা দিয়েই দেশে আরও দুই মাস টমেটোর চাহিদা মেটানো সম্ভব | কিন্তু হঠাৎ করে ব্যবসায়িদের একটি সিন্ডিকেট বিদেশ থেকে টমেটো আমদানির উদ্যোগ নিয়েছে|
এই খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় টমেটো ব্যবসায়িরা টমেটো কেনা বন্ধ করে দিয়েছেন| ফলে টমেটো কৃষকরা বিপাকে পড়েছেন| তাদের দাবি এলসি করে টমেটো আমদানি বন্ধ না করলে টমেটো কৃষকরা লক্ষ লক্ষ টাকা লোকসানে পড়বে| তারা সরকারের দৃষ্টি আকর্ষন করে এলসি টমেটো আমদানি বন্ধের দাবি জানান| মানববন্ধনে।
স্থানীয় টমেটো কৃষক আইনুল হক, আব্দুর রশিদ, মিজানুর রহমান, ও টমেটো চাষি সোহেল রানা, ফারুখ হোসেন, রফিক হোসেন বক্তব্যে এসময় বলেন মাত্র কয়েক দিন আগে আমরা ১৫শ’ থেকে ১৮’শ টাকায় টমেটো বিক্রী করতাম| এখন ব্যবসাযিরা আগ্রহ দেখাচ্ছেনা | তারা বলছে এলসি টমেটো আমদানী হলে টমেটোর দাম কমে যাবে| এখন খেত থেকে টমেটো কিনে রাখলে ব্যাবসায়িরা লোকসানে পড়বে| আর এ জন্য তারা কৃষকের কাছ থেকে টমেটো কিনছেনা| বিক্রী করতে না পাড়ায় বর্তমানে খেতে টমেটো নষ্ট হয়ে যাচ্ছে|
কৃষকরা আরও বলছেন এক বিঘা জমিতে টমেটো চাষ করতে বীজ, সার, কীটনাশক ও শ্রমিক মজুরি মিলিয়ে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়| অনুকূল আবহাওয়া থাকলে প্রতি বিঘায় দেড়শ’ থেকে ২০০ মণ টমেটো উৎপাদনের আশা ছিল কৃষকদের| কিন্তু টানা চার দিনের বৃষ্টিতে সেই আশা অনেকটাই ভেস্তে গেছে|
তবে এর মাঝেও কিছুটা স্বস্তি রয়েছে বাজার দামে| কৃষকরা জানান,এ বছর উৎপাদিত টমেটো ৯০০ থেকে ১১০০ টাকা দরে বিক্রি করতে পারছেন,যা গত বছরের তুলনায় অনেক ভালো| গত বছর উৎপাদন খরচই তুলতে না পেরে অনেক কৃষক ক্ষেতেই টমেটো ফেলে রেখেছিলেন| সেই ক্ষতি পুষিয়ে নিতে পারছেন এ বছর| কিন্তু সুফল পেতে না পেতেই আমদানিকারকদের কারণে আবার লোকশানে পড়তে হচ্ছে|

অন্যদিকে ব্যবসায়িরা বলছেন সৈয়দপুর, রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ব্যাবসায়িরা এসে পঞ্চগড়ে চাষিদের কাছ থেকে টমেটো কিনে দেশের বিভিন্ন জেলায় রপ্তানী করে থাকে| এই টমেটো তারা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ফেনি, বরিশাল সহ বিভিন্ন জেলার ব্যবসায়িদেরকে সরবরাহ করে থাকে| আমদানি কারকদের একটি সিন্ডিকেট কয়েকদিন আগে হঠাৎ ঘোষণা দেয় বিদেশ থেকে টমেটো আমদানী করা হবে|
ব্যবসায়িরা বলছেন এলসি টমেটো আমদানী করলে স্থানীয় বাজারে দাম কমে যাবে| দেশে উৎপাদিত টমেটো অর্ধেকেরও কম দামে বিক্রী করতে হবে| বাজারের অবস্থা দেখার জন্য পঞ্চগড়ের টমেটো তাই কেনা বন্ধ করে দিয়েছে ব্যবসায়িরা|
ব্যবসায়িরা আরও জানান, পঞ্চগড়ের টমেটো স্বাদে এবং গুণে অনেক ভাল| বিভিন্ন জেলায় এর চাহিদা রয়েছে|
জুলাই মাস পর্যন্ত এই জেলার টমেটো দিয়ে দেশের চাহিদা মেটানো সম্ভব|
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন জানান, চলতি মৌসুমে জেলায় ৭৭৮ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে সদর উপজেলায়| তবে সাম্প্রতিক বৃষ্টির কারণে কিছু এলাকায় ক্ষতির খবর পাওয়া গেছে| অন্যদিকে টমেটো এলসি করলে টমেটো কৃষক ও স্থানীয় ব্যবসায়িরা ক্ষতির সমুক্ষিণ হবে।