👁 356 Views

বেড়ায় আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী,সাইয়েদ আবদুল্লাহ

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলায় টানা তিন দিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গেল শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা সংঘর্ষে অনেকে আহত হয়েছেন, যাদের মধ্যে হাতিগাড়া গ্রামের মৃত রেজাউল করিম রাজা মিয়ার ছেলে জিসান (১৫) নামে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার দুপুর থেকে বেড়ার বৃশালিখা গ্রামের আওয়ামী লীগ এবং সওদাগরপাড়া এলাকার বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় অবস্থান নিলে শম্ভুপুর, পায়না, কাগমাইরপাড়া ও নতুনপাড়া এলাকার আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে বিএনপি সমর্থক হাতিগাড়া গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ বেধে যায়। বিকেল চারটার দিকে বৃশালিখা ও সওদাগরপাড়া এলাকার পরিস্থিতি শান্ত হলে পুলিশ হাতিগাড়ার দিকে অগ্রসর হয় এবং সন্ধ্যার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে হাতিগাড়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে জিসান (১৫) গুরুতর আহত হয়। এদিকে সামজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পরে। কিন্তু মৃত্যুর বিষয়টি সঠিক নয়।পরে রোববার (২২নভেম্বর) প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আবদুল্লাহ সংঘর্ষে আহত কিশোর জিসানের চিকিৎসার দায়িত্ব নিয়ে তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।এ ছাড়া উভয় পক্ষেও প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন, তবে তাদের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

আরও জানা গেছে, গত ১৯ নভেম্বর সকাল থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। ওই দিন নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সমর্থকরা শম্ভুপুর গ্রামে দেশীয় অস্ত্র হাতে মিছিল ও টহল দেয় এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সন্ধ্যার পর তারা বেড়া থানা কিছুক্ষণ অবরোধ করে রাখে। সেদিন রাত ১০টার পর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা মিছিল বের করলে সাবেক ডেপুটি ¯িপকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জের ধরে পরদিন শুক্রবার (২০নভেম্বর) সকাল ১০টার পর থেকে উভয় পক্ষের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

সার্বিক বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু  আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি।পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আবদুল্লাহ বলেন,আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। মানুষের কল্যাণে, জনগণের স্বার্থে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজের সামর্থ্য অনুযায়ী সব সময় চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারাকে আমি জীবনের অন্যতম বড় প্রাপ্তি মনে করি।

আজ একটি এতিম শিশুর অপারেশন আল্লাহ তাআলার অশেষ রহমতে অত্যন্ত সফলভাবে স¤পন্ন হয়েছে। শিশুটিকে সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে পেতে পারলে, এর চেয়ে বড় আনন্দ, তৃপ্তি ও পরম পাওয়া আমার জীবনে আর কিছুই হতে পারে না।মানুষের মুখে হাসি ফোটানো,অসহায়ের পাশে দাঁড়ানো এবং একটি জীবন বাঁচানোর প্রচেষ্টায় অংশ নিতে পারা আমার কাছে অনেক বড় সৌভাগ্য। মহান আল্লাহ যেন শিশুটিকে স¤পূর্ণ সুস্থতা দান করেন এবং আমাদের সবাইকে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।