👁 528 Views

হিলি হাকিমপুরে চালের দাম কমেতে শুরু করেছে

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-দিনাজপুরের হিলি হাকিমপুরে চালের দাম কমেতে শুরু করেছে । গত ২১ জানুয়ারি থেকে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। চালের আমদানি অব্যাহত থাকায় হিলিতে সব ধরনের চালের দাম কমেছে কেজিতে ৩-৮ টাকা পর্যন্ত। আমদানি অব্যাহত থাকলে দাম আরো কমতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা। বুধবার (২৮ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, স্বর্ণা জাতের চাল আগে ৪৬ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৪৩ টাকা বিক্রি হচ্ছে। সরু চাল ৭৩ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি কমেছে শম্পা কাটারি জাতের চালের দাম। আগের দাম ৭০ টাকা থেকে কমে কেজি প্রতি ৬২ টাকায় বিক্রি হচ্ছে। হিলি বাজারে চাল কিনতে আসা ভ্যানচালক আসলাম হোসেন বলেন, সারা দিন ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়ে কোনো রকমে সংসার চলে। মোটা চালের দাম বেড়ে যাওয়ায় সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তবে ভারত থেকে আমদানি শুরু হওয়ায় চালের দাম কিছুটা কমেছে। গত কয়েকদিন আগেও ৪৬ টাকার নিচে মোটা চাল পাওয়া যাচ্ছিল না। এখন তা ৪৩ টাকায় কিনতে পাচ্ছি। আরেক ক্রেতা জানান, হঠাৎ করেই সরু চালের দাম প্রতি কেজি ৭০ টাকা বেড়ে যায়। বাধ্য হয়ে চাল কেনার পরিমাণ কমাতে হয়েছিল। তবে চলতি সপ্তাহে চালের দাম কমতে শুরু করেছে। কয়েকদিন আগে সরু চাল বিক্রি হয়েছে প্রতি কেজি ৭৩ টাকায়। এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আর শম্পা কাটারি জাতের চাল আগে ৭০-৭১ টাকা বিক্রি হলেও এখন তা কমে ৬২-৬৩ টাকা বিক্রি করছে । চাল বিক্রেতা অনুপ বসাক বলেন, সরবরাহ কম থাকায় চালের দাম কিছুটা বেড়েছিল। আমদানি হওয়ায় বাজারে চালের সরবরাহ অনেকটা বেড়েছে। এতে মোকামে সব ধরনের চালের দাম কমছে । আমরা এখন কম দামে কিনতে পারছি। এ কারণে কম দামে বিক্রিও করতে পারছি। এছাড়া সরকার ওএমএসের মাধ্যমে ৩০ টাকা কেজিদরে চাল বিক্রি শুরু করেছে। এতে বাজারে চালের চাহিদা কমে যাওয়ায় দামের ওপর প্রভাব পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *