👁 385 Views

কুমিল্লায় বাস ও প্রাইভেট কারের স/ং/ঘ/র্ষে সেনবাগের একই পরিবারের চারজনসহ পাঁচ জনের মৃ/ত্যু।

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী  সেনবাগ প্রতিনিধি  বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া নামকস্থানে প্রাইভেটকার ও বাসের স/ং/ঘ/র্ষে  একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু হয়েছে।
নিহতরা হলেন- নোয়াখালীর সেনবাগ  উপজেলার ছাতারপাইয়া  ইউপি ৪ নং ওয়ার্ডর পল্লী মঙ্গল গ্রামের আইয়ুব আলী মাষ্টার বাড়ির আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম(৪০), ছেলে সাইফ (৭) ও মেয়ে লাবিবা (১৮) এবং প্রাইভেট কার চালক জামাল হোসেন (৫২)। চালকের বাড়ি বরিশাল জেলায়।
দু/র্ঘ/ট/না /য় আব্দুল মুমিনের ছেলে আবরার (১২) ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
হতাহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন তাঁরা প্রাইভেট কার যোগে সেনবাগের ছাতারপাইযা পল্লী এলাকা থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়ে কুমিল্লার বুড়িচং  এলাকাে কালা কচুয়া  নামক স্থানে পৌছলো প্রাইভেটকার ও যাত্রীবাহি বাসের মুখোমুখি স/ ং/ ঘ/ র্ষে ওই হতাহতের ঘটনাটি  ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেন, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন বলেন, “সন্ধ্যার দিকে কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দু/ম/ড়ে/মু/চ/ড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও হাসপাতালে নেওয়ার পর আরও চার যাত্রী মা/রা যান।”
ওসি বলেন, আহতদের উদ্ধার করে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *