👁 323 Views

গোবিন্দগঞ্জে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী ২ জনকে সাময়িক বরখাস্তের আদেশ 

পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আকস্মিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন।
রবিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এসময় সরকারি ওষুধ সাধারণ রোগিদের না দেওয়ার অপরাধে তিনি দুইজনকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন।
জানা যায়, সকাল ১১টার দিকে মন্ত্রী গোবিন্দগঞ্জ হাসপাতালে পরিদর্শনে আসেন। তাৎক্ষনিক একজন কুকুরের কামড়ে আহত এক রোগির সাথে তার দেখা হয়। তিনি ওই রোগির কাছে জানতে চান জলাতঙ্কের ভ্যাকসিন কোথায় পেলেন। পরে ওই রোগী মন্ত্রীকে জানান, ১ হাজার ৩০ টাকা দিয়ে বাহির থেকে কিনে আসছেন।
পরে মন্ত্রী হাসপাতাল তত্ববধায়কের কাছের জানতে চান, সরকারি অ্যান্টী র্যাবিস ভ্যাকসিন হাসপাতালে থেকেও কেন সরবরাহ করা হয় না।
রোগীর স্বজনরা জানায়, সকালে এক নারীকে কুকুর কামড় দেয়। পরে ওই নারী ভ্যাকসিন দিতে হাসপাতালে আসেন। এসময় হাসপাতাল থেকে জানানো হয়, ভ্যাকসিন নেই। বাহির থেকে কিনতে আনতে হবে। তাই তারা বাহির থেকে কিনে আনেন। তাৎক্ষনিক স্বাস্থ্য মন্ত্রী হাসাপাতালে উপস্থিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *