👁 67 Views

দশমিনায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন ফোরকান

পটুয়াখালী প্রতিনিধি।।  চেষ্টাই সাফল্য সেই সাফল্য অর্জন করেছেন পটুয়াখালীর দশমিনা উপজেলার স্বনাম ধন্য বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বড় গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফোরকান। তিনি উপজেলায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,দশমিনা উপজেলার সাতটি ইউনিয়নে ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে বড় গোপাল দিয়ে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠান প্রধানকে শ্রেষ্ঠত্ব অর্জন ঘোষণা করা হয়।  জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন কমিটির আহবায়ক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মো. জাফর আহমেদ ও সদস্য সচিব পল্লী দারিদ্র্য বিমোচন কর্মসূচি কর্মকর্তা এস এম আরিফুর ইসলামের সমন্বয় গঠিত কমিটির সার্বিক সহযোগীতায় উপজেলা একাডেমিক সুপার ভাইজার মু. নেছার উদ্দিন এর তথ্য উপাত্ত বিশ্লেষণে বড় গোপালদী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠান প্রধান মো. ফোরকানকে শ্রেষ্ঠত্ব অর্জন ঘোষনা করা হয়েছে। একাডেমিক ফলাফল, শিক্ষকতার সময়কাল, প্রযুক্তি ব্যবহার, মাল্টিমিডিয়া শ্রেণী পাঠদানে পারদর্শিতা, শিখন শেখানোর কৌশল দক্ষতা, প্রশিক্ষণলাব্ধ জ্ঞানের সঠিক প্রয়োগ সহ অন্যান্য বিষয় কৃতিত্বের উপর ভিত্তি করে বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়।
এদিকে, গতকাল রোববার দুপুরের দশমিনা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ হাসান মৃধা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩(দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য মো. নুরুল হক নুর এমপি।
বিশেষ অতিথি ছিলেন-মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) মো. শহিদুল ইসলাম ও উপজেলা বিএনপিও সদস্য সচিব মো. শাহ আলম শানু সহ সরকারি বেসরকারি দপ্তর প্রধান ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ অন্যান্যদের উপস্থিতিতে উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মো. ফোরকান এর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
এবিষয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মো. ফোরকান নির্বাচিত হওয়ায় তিনি জানান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে আমার দায়িত্ব ও কর্তব্য আরও অনেক বেড়ে গেলো। নিশ্চয়ী শিক্ষার্থীদের পাঠদানে কর্মস্পৃহা বাড়বে। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সাফল্য ও আমার মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এই শিক্ষা প্রতিষ্ঠানের যেন আরো উজ্জল করতে পারি। সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *