
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭–২০২৮ মেয়াদের আমির নির্বাচন উপলক্ষে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রোকনদের প্রত্যক্ষ ভোটে সেনবাগ পৌরসভা ও ১০টি ইউনিয়নের আমির নির্বাচিত হন।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সেনবাগ পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এই রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির মাওলানা আবদুল মালেকের সভাপতিত্বে এবং সেক্রেটারি নুরুল আবছার কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।
নির্বাচনে নবনির্বাচিত আমিররা হলেন—সেনবাগ পৌরসভায় মাওলানা ইয়াছিন মিয়াজি, ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নে মাস্টার মনিরুল ইসলাম, ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নে মাওলানা আবু বকর ছিদ্দিক, ৪ নম্বর কাদরা ইউনিয়নে মাওলানা আবু শাকের জাকারিয়া মিয়াজি, ৫ নম্বর ছিলোনিয়া ইউনিয়নে মজিবুল হক বাট, ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নে মাওলানা আবু শাকের জাকারিয়া, ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নে আবুল খায়ের, ৮ নম্বর বিজবাগ ইউনিয়নে মাওলানা কেফায়েত উল্যাহ, ৯ নম্বর নবিপুর ইউনিয়নে মাওলানা জিয়া উল হক বাবুল এবং ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নে শরিফুল ইসলাম।
সম্মেলনের শেষে প্রধান অতিথি আগামী দুই বছরের জন্য নির্বাচিত আমিরদের শপথ বাক্য পাঠ করান।