
লালমনিরহাট প্রতিনিধঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি সেতু নির্মাণের টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ(এলজিইডি) র অধীনে প্রায় ৮ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষ তুলি এলাকায় একটি সেতু নির্মাণের জন্য টেন্ডার আহ্ববান করা হয়। টেন্ডারে ২৩ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। যার মধ্যে যাচাই-বাছাইয়ে সাতটি প্রতিষ্ঠান অযোগ্য হিসেবে বাদ পড়ে এবং বাকি ১৬ টি প্রতিষ্ঠানের মধ্যে আরএবি-আরসি (প্রাঃ) লিমিটেড কাজটি পায়। কিন্তু অভিযোগ উঠেছে, এস এল টি নির্ধারণে কারসাজির মাধ্যমে ওই প্রতিষ্ঠানকে কাজটি পাইয়ে দেওয়া হয়।
কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার অভিযোগ করে বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লালমনিরহাট জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান ২২ লাখ টাকার বিনিময়ে নিজের পছন্দের একজন ঠিকাদারকে কাজটি পাইয়ে দিয়েছেন। তাঁর দাবি, টেন্ডারে কারসাজির মাধ্যমে এসএলটি নির্ধারণ করে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোঃ আখতারুজ্জামান বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। টেন্ডারে কোনো অনিয়ম হয়নি।