👁 165 Views

ফুলবাড়ীয়ায় মাছের খামারেরবিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ ও তার ভাসুরের মর্মান্তিক মৃত্যু

সালমান সাদিক শাওন ত্রিশাল ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাছের খামারের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ ও তার ভাসুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার চৌদার পূর্ব উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চৌদার গ্রামের দলি ব্যাপারী বাড়ির হারুন অর রশিদ ওরফে হারু (৫০) এবং মাওলানা শায়েখ সেকান্দর আলীর স্ত্রী (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বাড়ির পাশের একটি মাছের খামারের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তারা। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

একই পরিবারের দুই সদস্যের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।